ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 211
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিকতা ও সমাজকল্যাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক। নিজ উদ্যোগে তিনি নিয়মিতভাবে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মোল্লাহাট উপজেলার একটি গরিব এতিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ আয়োজনে মাদ্রাসার শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ ও তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন।

এ সময় ওসি কাজী রমজানুল হক বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি প্রতি মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো।”

তার এই মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে আরও সুদৃঢ় করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

আপডেট সময় : ০৩:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬