ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত

ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 124
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুরের ইদ্রিস খান রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রানু (৩৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত রানু কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নয়ন জানান, গত রাত সাড়ে ১১টার দিকে রানু পায়ে হেঁটে ইদ্রিস খান রোড দিয়ে যাওয়ার সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে রানুর বাম হাত ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত রানুকে উদ্ধার করে রাত ১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে রানু ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে একজনকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয় পরে তাকে ভর্তি দিয়েছেন।

তিনি আরও জানান, তিনি সুস্থ হলে জানা যাবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত

আপডেট সময় : ১১:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫