ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’ স্লোগানে উত্তাল কাকরাইল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 223
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা। এ সময় ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাকরাইল এলাকা।

এর আগে, বুধবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে সারারাত কাকরাইলে অবস্থান করেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা রাতভর বিক্ষোভ চালিয়ে যান এবং ইশরাকের শপথ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কাকরাইল মোড়ে দেখা যায়, দলটির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত সড়ক না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ সময় ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’, ‘এই মাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘দফা এক, দাবি-নির্বাচিত সরকার’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলনকারীরা জানান, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। ছাড়া তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’ স্লোগানে উত্তাল কাকরাইল

আপডেট সময় : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫