ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

রাজধানীতে সয়াবিন তেলের সংকট কাটেনি, সুপারশপেও সীমিত সরবরাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 154
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনও অব্যাহত। অধিকাংশ মুদি দোকানে এক-দুই লিটারের তেল পাওয়া যাচ্ছে না, যদিও ৫ লিটারের বোতল কিছু দোকানে মিলছে। বেশিরভাগ দোকানে এখন তেল নির্ধারিত দামে বিক্রি হচ্ছে, আগে যা কমিশনের ছাড়ে কম দামে মিলত।

মুগদার রহমান জেনারেল স্টোরের মালিক মো. এমদাদুল বলেন, এক সপ্তাহ ধরে এক ও দুই লিটার তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। ৫ লিটারের বোতল আগে ডিলার থেকে ৯৩০ টাকায় পাওয়া যেত, এখন দাম বেড়ে ৯৪০–৯৪৫ টাকা হয়েছে। ফলে ভোক্তাদের বিক্রি করতে বাধ্য হচ্ছেন নির্ধারিত দামে।

সংকটের কারণে খোলা সয়াবিন তেলও বেড়ে দামে বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে খোলা তেলের দাম ২০৮–২১০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। রোজার আগে এই দাম ছিল ১৯৫–২০০ টাকা, গত সপ্তাহে ২০০–২০৫ টাকা।

সুপারশপগুলোতেও সংকট দেখা যাচ্ছে। চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এর মানিকনগর শাখায় ১ ও ২ লিটারের বোতলজাত তেল শেষবার বিক্রি হয় গত শনিবার। তিনদিন সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ ছিল। নতুন সরবরাহ এলে প্রতিটি ক্রেতার জন্য দিনে সর্বাধিক এক লিটারের ৩টি, দুই লিটারের ২টি অথবা ৫ লিটারের ১টি বোতল বিক্রির সীমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে সয়াবিন তেলের সংকট কাটেনি, সুপারশপেও সীমিত সরবরাহ

আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬