রাজধানীর ছিনতাইয়ের পৃথক ঘটনায়৩জন আহত ও ডলার ,ইউরোসহ প্রায় কোটি টাকা খোয়া।
- আপডেট সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 277
রাজধানী গুলশান-২ সিজি মার্কেটে সামনে ও মেরুল বাড্ডা আনন্দনগর এলাকা পৃথক ঘটনায় ছিনতাইকারীরা তিনজনকে কুপিয়ে
২৫,০০০ ডলার, ২০,০০০ ইউরো ও প্রায় এক কোটি নগদ টাকা ও একটি মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।আহতরা হলেন,
কাদের শিকদার (৩৫),আমির হামজা (২৫) ও টিপু মিয়া (২২)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত পৌনে একটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার দুই ভাই মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন রাত ১০টার দিকে মোটরসাইকেল করে অফিস থেকে বাসার যাবার পথে গুলশান-২ সিজি মার্কেটের সামনে যাওয়া মাত্রই ১০/১২ জনের একটি দল তাদের রাস্তায় আটকে তাদের কাছে থাকা ডলার ইউরোসহ নগদ টাকা চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে টাকা ইউরো ডলার নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ভাইদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।আমার ভাইয়ের কাছে থেকে ২৫ হাজার ডলার,২০ হাজার ইউরো ও ৮০ লাখ নগদ টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার নয়াগাটি থানার আসিয়ান এলাকার মোস্তফা শিকদারে সন্তান।বর্তমানে বর্তমানে গুলশান এলাকায় থাকতেন। মোঃ আমির হামজার গ্রামের বাড়ি,যশোর জেলা কিশোরপুর থানার সাগরকান্দি এলাকায় বর্তমানে গুলশান-১ নম্বরে এলাকায় ভাড়া থাকতেন। দুজনে মানি এক্সচেঞ্জের ব্যবসা। ছোট ভাই ০১৭৬৬৩৩৫১৩১
অপরদিকে,বাড্ডা মেরুল বড্ডায় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২)নামের চালক গুরুতর আহত।
মঙ্গলবার (২১ জানুয়ারি)রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত দুইটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
আহতের বন্ধু মোঃ আজিজ জানান, আমার বন্ধু পেশায় একজন গাড়িচালক বারোটার দিকে মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায় রিক্সা দিয়ে যাওয়ার সময় চার-পাঁচজন তাকে গতিরোধ করে। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল চিনি নেওয়ার চেষ্টা করলে বাঁধা দিলে তাকে পেটে পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ও ২৮ হাজার ৩০ টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, টিপুর গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার চরকা -উড়িয়া গ্রামের মোতালেব মিয়ার সন্তান। বর্তমানে, ৬৬৮/৩ ব্লক সি রোড ১০ খিলগাঁও আনছার ক্যাম্প ভাড়া বাসায় থাকতেন। পেশায় প্রাইভেটকার চালক।ছিনতাইকারীরা নিয়ে যাওয়া মোবাইল নং ০১৬২৫-৫১২৬৩৫ বন্ধু আজিম ০১৯১২-৫৫৩৩৮২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,পৃথক ঘটনায় তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকা মেডিকেলে এসেছে তাদেরকে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে ও একজনকে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি
গুলশান থানায় ও বাড্ডা থানায় অবগত করা হয়েছে।





















