সংবাদ শিরোনাম ::
রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে যুবদল নেতা লাকীর ইজারার নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও হরতাল পালন করেছে কাচাঁবাজারের ব্যাবসায়ীরা।
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 227
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
হরতাল চলাকালে মার্কেটের সামনে সাধারণ ব্যবসায়ীরা ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ সমাবেশ করেন।
জানা গেছে,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপস সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরে আমলে দেওয়া ‘অবৈধ’ ইজারা বর্তমান সরকার বাতিল করলেও যুবদল নেতা লাকী বাহিনী নিয়ে ইজারার নামে কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। লাকীর এই চাঁদাবাজির প্রতিবাদে মৌলভীবাজার কাঁচাবাজারের সামনে হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ চলে সারাদিন।











