সংবাদ শিরোনাম ::
রাজধানী বনানীর একটি বাসায় ওয়াশরুমে ধূমপান করার সময় বাবুল কাজী(৬০) নামে বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাতি দগ্ধ।
কাজী আল-আমিন
- আপডেট সময় : ০২:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / 114
রাজধানী বনানীর একটি বাসায় ওয়াশরুমে ধূমপান করার সময় বাবুল কাজী(৬০) নামে বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাতি দগ্ধ। অবস্থা অসংখ্যজনক তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিউ)তে ভর্তি রয়েছে।
শনিবার(১৮ জানুয়ারি)সকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে ৭টার দিকেজাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি রয়েছে ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,বনানী এলাকায় থেকে আমাদের এখানে বাবুল কাজী নামে ১জন এসেছে। তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি দেওয়া হয়েছে তার অবস্থা আশংকা জনক এই বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান তিনি।









