রাণীশংকৈলে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনী প্রচারণা উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 58
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাহাদত হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তাজেল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্তফা মাস্টার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও মেয়র পদপ্রার্থী মাহামুদুন নবী পান্না বিশ্বাস। তিনি রাণীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে। পাশাপাশি ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।




















