রানীসংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন
- আপডেট সময় : ১০:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 83
“প্রাণিসম্পদে উদ্ভাবন, কৃষির নবদিগন্ত” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাবা মিজ খাদিজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রানীসংকৈল থানার অফিসার ইনচার্জ জনাব আরসেদুল হক।উপজেলা পরিষদের চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি পালন, গবাদিপশু স্বাস্থ্যসেবা এবং প্রাণিজ পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।”
প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ নানা প্রাণিসম্পদ প্রদর্শন করেন। অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় খামারিরা জানান, এই ধরনের প্রদর্শনী তাদের উদ্বুদ্ধ করে এবং নতুন প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানতে সহায়তা করে।
সপ্তাহব্যাপী চলবে খামারিদের প্রশিক্ষণ, পশুর টিকাদান কর্মসূচি, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা।






















