র্যাব-১৪ এর পৃথক অভিযানে তিন জেলায় সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 107
র্যাব-১৪ এর বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহে মাদক, ডাকাতি, চুরি ও বেপরোয়া মোটরযান চালনাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ নভেম্বর ২০২৫) এসব অভিযান পরিচালিত হয়।
কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত জহির আটক
২০ নভেম্বর দুপুর ১টার দিকে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহির (৪৮)-কে গ্রেফতার করে।
পরবর্তীতে তাকে সদর থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
টাঙ্গাইলে পেশাদার অপরাধী নান্টু শরীফ গ্রেফতার
১৯ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এবং র্যাব-১০, কেরানীগঞ্জ ক্যাম্পের যৌথ দল সখিপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অপরাধী মোঃ নান্টু শরীফ (২৫)-কে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক আইন ও বেপরোয়া মোটরযান চালনার একাধিক মামলায় সাজা ও ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারের পর তাকে ঝালকাঠির নলছিটি থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহে মাদক মামলার পলাতক আসামি ফারুক গ্রেফতার
২০ নভেম্বর দুপুর ১২টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফারুক মিয়া (৩৫)-কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















