ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 72
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও অভিযুক্ত ছিনতাইকারী মো. জনিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ। পরে আদালতের আদেশে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পল্টন লাইন এলাকার বাসিন্দা মো. জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসেবন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আজিমপুর কবরস্থানের পাশের সড়কে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে কবরস্থানের ভেতরে নিয়ে মারধর করে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন জনি। দুই দিন আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আজিমপুর সুপার মার্কেট কর্তৃপক্ষ জানায়, এর আগেও জনির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি কবরস্থান মার্কেটের নৈশপ্রহরীকে মারধর করেন এবং এলাকায় জোরপূর্বক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

মার্কেটের ব্যবসায়ী ও কয়েকজন ভুক্তভোগী জানান, জনি পথচারীদের জোর করে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে মারধরের পর তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যরাও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। তবে তারা তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

জানা গেছে, বিষয়টি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান (পিপিএম)-এর নজরে আনা হলে তাঁর নির্দেশনায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

জনির গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এবং ওসি মো. ইয়াসিন আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন দ্রুত পদক্ষেপ জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালবাগে চিহ্নিত মাদকাসক্ত জনি গ্রেপ্তার, আদালতের আদেশে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬