ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে যা ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 137
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিপরীতে জবাব দিয়েছে পাকিস্তানও। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিএসএলের আজকের ম্যাচ স্থগিত হয়েছে। শঙ্কা জেগেছে চলতি মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও।

আজ বৃৃহস্পতিবার বিসিবি পরিচালক আকরাম খান আসন্ন এই সিরিজ নিয়ে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই যাব। আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে, পাকিস্তান কী বলছে সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে।’

‘ওদের পরিস্থিতি ওরা আমাদের চেয়ে ভালো জানবে। এটা ওদের সিদ্ধান্ত। পরিস্থিতি বেশি খারাপ হলে আমাদের ঠিক করতে হবে আমরা যাব কি না।’-যোগ করেন তিনি।

তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বিবেচনা করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। এটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। আমরাও সেদিকেই গুরুত্ব দিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরও ২-৩ দিন অপেক্ষা করে দেখা উচিত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে।’

‘বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা। ভারতেরও বাংলাদেশে আসার কথা। আবার এশিয়া কাপ আছে। সবকিছু মিলিয়ে, পরিস্থিতি শান্ত না হলে একটু কঠিন হয়ে যাবে। আল্লাহ না করুক, পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।’-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে যা ভাবছে বিসিবি

আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫