ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 7
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “আপনারা (জামায়াত) শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এভাবে বিভেদ ও বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন।”

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তার কথা বলে। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি ও নাগরিক অধিকার সংকুচিত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিলেন। নতুন রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে এবং সমাজে বিভেদ ও ঘৃণার রাজনীতি থেকে সরে আসতে হবে। অন্যথায় স্বৈরাচারের পতনের তাৎপর্য ক্ষুণ্ন হবে।

রিজভী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন, ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে বিএনপি শুরু থেকেই সমর্থন দিয়েছিল। তাঁর মতে, ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বিরল।

অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নার্সরা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের ন্যায্য দাবি পূরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন

আপডেট সময় : ০৩:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬