ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

শেরপুরে শ্রীবরদী সীমান্তের দাশিকোনায় ৪৫ বোতল ভারতীয় মদসহ আটক -১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 133
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী সীমান্তের দাশিকোনা পাহাড়ি এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক আদিবাসী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে দাশিকোনা এলাকা থেকে লিপু ম্রং (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাবেলাকোনা গ্রামের এটিন্দ্রের ছেলে। এ সময় তার সহযোগী কালু মিয়া (২৭) পালিয়ে যায় বলে জানা গেছে। তিনি চান্দাপাড়া গ্রামের বিহারী মিয়ার ছেলে।

বিজিবি জানায়, অভিযানে ৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১২ বোতল Blue Pure Grain Whisky (750ml), ১২ বোতল Coniq White (750ml), ১২ বোতল Ice Bare It Vodka (750ml) এবং ৯ বোতল Magic Moment Grain Vodka (750ml)।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শ্রীবরদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে শ্রীবরদী সীমান্তের দাশিকোনায় ৪৫ বোতল ভারতীয় মদসহ আটক -১

আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬