ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ইচ্ছা পূরণ হলো সিরাজুলের, হজে গিয়ে মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 48
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সিরাজুল ইসলাম প্রধান (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজুল ইসলাম প্রধান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাগলা গ্রামের বাসিন্দা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে এনামুল হক পারভেজ।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যান সিরাজুল ইসলাম প্রধান। শুক্রবার (২৪ এপ্রিল) পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে মক্কার একটি হাসপাতালে নেওয়া হয়।

এনামুল হক পারভেজ বলেন, প্রথমে তারা জানতে পারেন তার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে রোববার সকালে তার মৃত্যুর খবর পান। পরে সহযাত্রীরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের মেয়ের জামাতা আবু সাহিদ জানান, রোববার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি বলেন, তার শ্বশুর প্রায়ই বলতেন আল্লাহ যদি কবুল করেন, তাহলে যেন হজের মধ্যেই তার মৃত্যু হয়। আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ করেছেন।

মৃত্যুকালে সিরাজুল ইসলাম প্রধান স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেষ ইচ্ছা পূরণ হলো সিরাজুলের, হজে গিয়ে মৃত্যু

আপডেট সময় : ০৮:২৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬