ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই: জেলা জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন,মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জালিয়াপালং সোনারপাড়া মাদ্রাসার হল রুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালিয়াপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নুর আহমদ আনোয়ারী আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে।

তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি এম জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি শামশুল আলম বাহাদুর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই: জেলা জামায়াত আমীর

আপডেট সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫