ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণঅনুশীলন করেছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 245
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সচিবালয়ের ৪ নং ভবনে খাদ্য মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; উপপুলিশ কমিশনার (নিরাপত্তা)-এর কার্যালয় এবং ইডেন ভবন পণপূর্ত উপবিভাগ ১ ও ২ এর কার্যালয় বিদ্যমান। এ অনুশীলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১-০০ ঘটিকায় সচিবালয়ের ৪ নং ভবনে কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করা হয় এবং আগুনের সাইরেন বাজানো হয়। তখন সকল কর্মকর্তা-কর্মচারী সুশৃঙ্খলভাবে ভবনের সিঁড়ি ব্যবহার করে নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে ফ্লোর অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ান। সবাই একত্রিত হলে একটি ড্রামে আগুন জ্বালিয়ে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয় এবং প্রতিটি ফ্লোর হতে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অনুশীলন করানো হয়।
অনুশীলন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ বক্তব্য প্রদান করেন। সিনিয়র সচিব জনাব সালেহ আহমেদ ফায়ার সার্ভিসের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, “এ অনুশীলন নিশ্চয় আমাদের সচেতন করবে এবং অগ্নিকাণ্ডে আমাদের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে সচিবালয়ের প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন কার্যক্রম করা হবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণঅনুশীলন করেছে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫