ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

সুখবর দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 274
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বলা বাহুল্য, তিনি এতটাই সফল যে, তার অভিনীত ছবি ঘুরে বেরিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে; তার একটি ছবি ‘প্রিয় মালতী’। 

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ছবি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে।  গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এবার তার এই চলচ্চিত্র নিয়ে আরও এক সুখবর দিলেন মেহজাবীন; কারণ, ‘প্রিয় মালতী’র ঝুলিতে এলো আরও একটি পুরস্কার। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আর এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আর সেই পোস্টটিই মূলত শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নেন মেহজাবীন। ভক্তরাও তার জন্য প্রশংসা ও শুভকামনায় ভরিয়ে দেন।

এ নিয়ে মেহজাবীন গণমাধ্যমে বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় লন্ডনের এই বাঙালি চলচ্চিত্র উৎসব। ‘প্রিয় মালতী’ সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানা গেছে। এছাড়াও এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়, সেখানেও দর্শকের সাড়া ছিল দারুণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুখবর দিলেন মেহজাবীন

আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫