ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সুনামগঞ্জে ট্রলারসহ ৯০টি ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 302
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু আটক করেছে প্রশাসন। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে এগুলো কিছু স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, আমরা আগে থেকেই জানতে পারি, একটি বড় চালানে ভারতীয় গরু নদীপথে সুনামগঞ্জ হয়ে দেশের অভ্যন্তরে পাঠানো হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুনামগঞ্জে ট্রলারসহ ৯০টি ভারতীয় গরু আটক

আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫