ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

হাতিরঝিলে মাদককারবারিসহ গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 332
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অপরাধবিরোধী অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শুক্রবার (২ মে) হাতিরঝিল থানার অধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন— মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম, মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০), মো. রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১), মো. শাহীন (৩৫) এবং সোহেল রানা নামের আরেকজন (৩০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১,৮৪০ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক ব্যবসায়ী, চোর ও পরোয়ানাভুক্ত আসামি। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাতিরঝিলে মাদককারবারিসহ গ্রেফতার ১১

আপডেট সময় : ০৭:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫