ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

হানিফ ফ্লাইওভারে কাজ করার সময় নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বংশাল থানার হানিফ ফ্লাইওভারের বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে কাজ করার সময় নিচে পড়ে মোজাম্মেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আশিকুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, আমরা সকালের দিকে ফ্লাইওভারের ল্যাম্পপোস্টে সিসি ক্যামেরার কাজ করছিলাম। কাজ করার সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ওই ল্যাম্পপোস্টে প্রথমে উপরে ওঠেন মোজাম্মেল হোসেন, নিচে ছিলেন তার ছোট ভাই। ল্যাম্পপোস্টে ইলেকট্রিক শক হয়ে মোজাম্মেল নিচে পড়েছে নাকি স্ট্রোক করেছে সে বিষয়ে জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হানিফ ফ্লাইওভারে কাজ করার সময় নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫