ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

১০০ কোটির পথে স্ন্যাপচ্যাট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 167
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর দিক থেকে বড় মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপ ইনকরপোরেটেডের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটিতে। এই গতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি খুব দ্রুতই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।

স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এ অ্যাপে ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট এবং মেসেজিং–এর মতো আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এসব ফিচারে নিয়মিত পরিবর্তন ও নতুনত্ব আনায় অ্যাপটি ব্যবহারকারীদের কাছে ক্রমেই আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, কেবল ব্যবহারকারী নয়, আয় ও বিজ্ঞাপন দিকেও বড় অগ্রগতি অর্জন করেছে স্ন্যাপ। বিজ্ঞাপন থেকে আসা আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, এবং বিজ্ঞাপনদাতার সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। বিশেষ করে ভিডিও কনটেন্ট ঘিরে ব্যবহারকারীদের আগ্রহ বেড়েছে। উত্তর আমেরিকায় স্ন্যাপ স্টারদের পোস্ট প্রকাশের হার বেড়েছে ১২৫ শতাংশ। যা বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

স্ন্যাপ বর্তমানে কাজ করছে একটি পরবর্তী প্রজন্মের এআর অপারেটিং সিস্টেম তৈরিতে। একইসঙ্গে চলছে নতুন ধরণের বিজ্ঞাপন পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ। এছাড়া, স্ন্যাপচ্যাট ছাড়াও স্ন্যাপের অন্যান্য সেবার মধ্যে রয়েছে স্পেক্টাকলস, স্ন্যাপ এবং বিটমজি—যেগুলোও প্রযুক্তি বাজারে ধীরে ধীরে অবস্থান তৈরি করছে।

স্ন্যাপ ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, “২০২৫ সালের প্রথম প্রান্তিক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ব্যবহারকারী, কনটেন্ট এবং বিজ্ঞাপনের প্রতিটি ক্ষেত্রে আমরা ইতিবাচক অগ্রগতি দেখেছি।”

তিনি আশা প্রকাশ করেন, ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের মাধ্যমে স্ন্যাপ নতুন এক যুগে প্রবেশ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০০ কোটির পথে স্ন্যাপচ্যাট

আপডেট সময় : ০৮:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫