ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সংগীতের কথা ও সুর মানুষের হৃদয় ছুয়ে প্রশান্তি নিয়ে আসে এডভোকেট এম এ হান্নান খান মাঠে যারা আজ দৌড়াচ্ছে, তারাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে-এডভোকেট এম.এ হান্নান খান বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অঙ্গীকার ভঙ্গ করেছে সরকার, অধিকার আদায়ে ছাড় নয়: জামায়াত আমীর কুষ্টিয়ায় পীরের আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ, কথিত পীর নিহত মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আহত ৪

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এর আগে গত বছর ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

আপডেট সময় : ০৭:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬