ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পূর্ণিমার রাতে ভক্তিগীতি ও বাউল গানের বিশেষ আসর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 25
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

সাংস্কৃতিক নগরী ময়মনসিংহে আধ্যাত্মিক ও লোকজ সুরের মূর্ছনায় অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সঙ্গীত রজনি। ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ভক্তিগীতি ও বাউল গানের এক অনন্য আসর।
​আজ সোমবার ১ জুন, ২০২৬ সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ শহরের কে বি ইসমাইল রোডস্থ ঐতিহ্যবাহী হযরত বুড়াপীর শাহ্ এর মাজার প্রাঙ্গনে এই আধ্যাত্মিক মিলনমেলা শুরু হয়।
ময়মনসিংহ বাউল সমিতির সাধারন সম্পাদক রেজাউল করিম আসলাম এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
​ময়মনসিংহ বাউল সমিতি-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদ।

​অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে বাদ মাগরিব পবিত্র মিলাদ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দ্বিতীয় পর্বে বাদ এশা থেকে শুরু হয় মূল আকর্ষণ—ঐতিহ্যবাহী ভক্তিগীতি ও বাউল গানের আসর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা তাদের সুরের সুধায় এবং আধ্যাত্মিক তত্ত্বকথায় উপস্থিত শ্রোতাদের রাতভর মুগ্ধ করে রাখেন।
​পূর্ণিমার চাঁদের আলোয় মাজার প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন শত শত সঙ্গীতপ্রেমী, সাধক ও আধ্যাত্মিক ভাবধারার মানুষ। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে এই সুরের আসর মানুষের মনে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে বলে জানান আগত দর্শক-শ্রোতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে পূর্ণিমার রাতে ভক্তিগীতি ও বাউল গানের বিশেষ আসর অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬