ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ যাত্রীসেবা নাকি অনিয়ম? গুলিস্তান-গৌরীপুর রুটে বিআরটিসি এসি বাসে অতিরিক্ত যাত্রী ও দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত তাহিরপুরে কথিত এক সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আককাস আলী আকাশ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 10
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার এবং সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার (৩ জুন) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিম হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

একপর্যায়ে ভুক্তভোগীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তে আসামিদের অবস্থান শনাক্তকরণ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং অভিযানের পরিকল্পনায় সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া তিন আসামির বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬