ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ, বিচ্ছিন্ন যোগাযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 100
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি (স্টিল) ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটলে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত বালুবাহী ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ করে সেতুর একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, প্রায় ১০ বছর আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সেতুটি মেরামত কিংবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ, বিচ্ছিন্ন যোগাযোগ

আপডেট সময় : ০৮:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬