ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা 

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 96
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনী বলেছে, ইসরায়েল যদি আবারও লেবাননে হামলা চালায়, তাহলে ইরান আরও ‘কঠোর ও তীব্র’ জবাব দেবে। সোমবার (০৮ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার বলছে, আমেরিকার সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়েহ এলাকায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের প্রতি অবিলম্বে গোলাগুলি বন্ধের আহ্বান জানানোর পর ইরানের সামরিক বাহিনী ওই বিবৃতি দিয়েছে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে চলমান সংঘাতের অবসান ঘটাতে সম্ভাব্য শান্তি চুক্তির প্রচেষ্টা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই যুদ্ধ উভয়পক্ষের অর্থনীতিতেও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরানকে মোকাবিলায় ইসায়েলের বিভিন্ন ধরনের সামরিক বিকল্প প্রস্তুত রয়েছে। এটি কয়েক দিন থেকে শুরু করে ‘যত দিন প্রয়োজন’ তত দিন পর্যন্ত চলতে পারে।

রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জবাবে একই দিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এসব ঘটনার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬