ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একতারার ইমাম মরমী সাধক উকিল মুন্সী ও তাঁর অবয়ব -ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহে আইইডি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সরকারি কোয়ার্টারের সামনে এক উত্তেজনাকর ঘটনার অভিযোগ উঠেছে। ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যা, ৩ তরুণ আটক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় আস্থার নাম ডাঃ নাবিল যুনায়েদ সিডনী শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস পল্লবীর ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার

রাণীশংকৈলে ১,৪১৫ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 15
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ১,৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৬৫ হাজার ২০০ টাকাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাণীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর নেতৃত্বে পরিচালিত রাতব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান চালানো হয় রাণীশংকৈল থানার গোগর চৌরাস্তা এলাকা এবং পীরগঞ্জ থানার ভেবড়া এলাকায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইমাম হোসেন (৫৬), পিতা মৃত পেশান উদ্দীন, গ্রাম ভেবড়া; আরমান হোসেন (৩২), পিতা শেখ আহম্মদ আলী, গ্রাম রঘুনাথপুর; পারভেজ হাসান রাজু (২৩), পিতা মো. আবুল হোসেন, গ্রাম বথ পলিগাঁও; তুহিনুর রহমান সোহেল (৩২), পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, গ্রাম বথ পলিগাঁও, থানা পীরগঞ্জ এবং মাসুদ রানা (৩৯), পিতা মৃত তৌহিদুল ইসলাম, গ্রাম উত্তর ভান্ডারা, থানা রাণীশংকৈল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সর্বমোট ১,৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ০৯/০৬/২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাণীশংকৈলে ১,৪১৫ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬