ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একতারার ইমাম মরমী সাধক উকিল মুন্সী ও তাঁর অবয়ব -ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহে আইইডি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সরকারি কোয়ার্টারের সামনে এক উত্তেজনাকর ঘটনার অভিযোগ উঠেছে। ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যা, ৩ তরুণ আটক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় আস্থার নাম ডাঃ নাবিল যুনায়েদ সিডনী শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস পল্লবীর ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সরকারি কোয়ার্টারের সামনে এক উত্তেজনাকর ঘটনার অভিযোগ উঠেছে।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 33
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড ১৩/১ নম্বর সরকারি কোয়ার্টারের সামনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে ঘটে অপ্রীতিকর ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গাড়ি নিয়ে কোয়ার্টারে প্রবেশের সময় সেখানে দায়িত্বরত কমিউনিটি পুলিশ গাড়িটি থামানোর সংকেত দেয়। ঠিক ওই সময় নিকটবর্তী একটি স্কুলে ছুটি হওয়ায় রাস্তায় শিশুদের ভিড় ছিল। নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় চালককে।

তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা উপেক্ষা করে গাড়িচালক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন এবং রাস্তা নিয়ন্ত্রণে ব্যবহৃত বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলেন। এতে আশপাশে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

এসময় কমিউনিটি পুলিশের সদস্যরা আপত্তি জানালে চালক ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে লাঠি দিয়ে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা আরও দাবি করেন, চালক ঘটনাস্থলে “ম্যাডামের হুকুম” বলে মন্তব্য করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সরকারি কোয়ার্টারের সামনে এক উত্তেজনাকর ঘটনার অভিযোগ উঠেছে।

আপডেট সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬