ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 19
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে নতুন করে আরও একটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। জেলার ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বুধবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিনের দাবির পর গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের অনুমোদন পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে Gafargaon Upazila উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব—এই আটটি ইউনিয়ন নিয়ে ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠা করা হয়।

উপজেলা সদর থেকে এসব ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

Gafargaon Upazila উপজেলার নতুন উপজেলা গঠনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিরাও সক্রিয় ভূমিকা পালন করেন। সম্ভাব্যতা যাচাই শেষে চলতি বছরের ২৯ এপ্রিল নতুন উপজেলা গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিকারের ১২১তম সভার ৫ নম্বর এজেন্ডায় পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে সভায় আলোচনার পর নতুন উপজেলার নাম ‘দক্ষিণ গফরগাঁও’ নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এলাকার ঐতিহ্য ও জনমতের ভিত্তিতে নতুন উপজেলার নাম ‘দক্ষিণ গফরগাঁও’ রাখা হয়েছে। দ্রুত এটি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের আশা, নতুন উপজেলা বাস্তবায়ন হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ অনুমোদন

আপডেট সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬