ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 62
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটি কয়েকদিন ধরে নদীতে থাকায় পচে বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মেঘনা নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, নদীর পাড়ে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটির ভেতরে মানুষের মরদেহ রয়েছে বুঝতে পেরে তারা পুলিশকে খবর দেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬