ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড
- আপডেট সময় : ০১:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 27
ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও দুইজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো সামছুদ্দিন এই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ময়মনসিংহ সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয় দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ ও জেসমিন জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। ২০২১ সালে ১৯ মে রাতে জেনমিনের বাসায় গিয়ে নিখোঁজ হন আকাশ। দুইদিন একটি পরিত্যাক্ত টয়লেটর পাশ থেকে মাটি খুড়ে আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকাশের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্বাক্ষ প্রমাণ গ্রহন শেষে আদালত আসামী এনামুল ও নাজমুলকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সাথে আসামী জিয়াউল ও জুলহাসকে সাত বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আলাদত।















