ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

লালবাগে বিএনপি নেতা সাঈদ হোসেন সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত, রহস্য উদঘাটন ও বিচারের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 35
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার লালবাগে বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, খালেদা জিয়া-তারেক জিয়া ও পিন্টু মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মরহুম সাঈদ হোসেন সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজিমপুর ছাপরা মসজিদ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ

প্রধান অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাঈদ হোসেন সোহেলের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাকে কারাগারে আটক রাখা হয়। কারাগারে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, চিকিৎসার অভাবেই সোহেলের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে তিনি ‘নির্মম হত্যাকাণ্ড’ উল্লেখ করে রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের দাবি জানান।

তিনি আরও বলেন, তৎকালীন সরকারের দায়ের করা মামলায় কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয়েছিল। আইনকে সম্মান জানিয়ে তিনি নিজে, বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেল এবং চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এরপর কারাগারের ভেতরে রাতের আঁধারে তাদের তিনজনকে পৃথক স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অস্বাভাবিক মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে তিনি দাবি করেন।

মীর নেওয়াজ আলীর ভাষ্য অনুযায়ী, অসুস্থতার কারণে আদালত থেকে জামিন পেলেও পরবর্তী সময়ে নতুন নতুন মামলায় সোহেলকে পুনরায় আটক রাখা হয়। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছিল।

বক্তব্যে তিনি আরও বলেন, সাঈদ হোসেন সোহেল বিএনপির মনোনয়নে লালবাগ থানা ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও কারচুপির মাধ্যমে তাকে মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম, আজিমপুর বটতলা ইউনিট বিএনপির সভাপতি আরমান হোসেন বাদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মরহুম সাঈদ হোসেন সোহেলের পরিবারের সদস্যরা।

এছাড়া সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের মসজিদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতেও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালবাগে বিএনপি নেতা সাঈদ হোসেন সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত, রহস্য উদঘাটন ও বিচারের দাবি

আপডেট সময় : ০৫:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬