২নং সোহাগী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন মোঃ আল-আমিন (জুয়েল)
- আপডেট সময় : ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 78
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২নং সোহাগী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ম্যানেজিং ডিরেক্টর (মাইন্ড টাচ লি.) মোঃ আল-আমিন (জুয়েল)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি দেশবাসীর পাশাপাশি ২নং সোহাগী ইউনিয়নের সকল মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।
মোঃ আল-আমিন (জুয়েল) বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই আসুন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিই এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করি।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় সবাই যেন ঈদের এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
শেষে তিনি ২নং সোহাগী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে ঈদের আনন্দ উদযাপন করুন।”



















