উখিয়ার শীর্ষ মাদক কারবারি বকতারের বিরুদ্ধে দুদকের মামলা
- আপডেট সময় : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 128
প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বকতার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন,’মামলায় এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন।’
দুদক জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় শীর্ষ মাদক ব্যবসায়ী পালংখালীর ২নং ওয়ার্ডের আব্দুল মজিদের পুত্র বকতার আহমেদ।
সেই গত চারমাস আগে কারাগার থেকে জামিনে বাহির হয়ে আবারও জড়িয়ে পড়েছেন অবৈধ কাজ কর্মে “
সীমান্ত জনপদ উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা বকতার আহমেদ এর বিরুদ্ধে সীমান্তের মাদক-চোরাচালান, অস্ত্র, হত্যা, রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা সহ ডজনখানেক মামলা রয়েছে।



















