ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ময়মনসিংহে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 107
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্ত ছেলে ফারুক আহমেদকে (৩০) ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ।

মৃত মজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে। আটক ফারুক আহমেদ মৃতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর রহমান। এ সময় ফারুক ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তাকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনও মনে হয়নি, আবার পুরোপুরি সুস্থও মনে হয়নি। পরিবারের সদস্যরা তাকে ঠিকমতো দেখভাল না করায় এ ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আপডেট সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬