রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 124
রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু।পরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শনিবার(৮ ফেব্রুয়ারি)মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গতরাত সোয়া ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ নাহিদ হাসান খান জানান, আমরা খবর পেয়ে রাত সোয়া ৪টার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার এর উপরে আইডিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ায় এসেছে মরদহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি অজ্ঞত দ্রুতগামী গাড়ি চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক জানটির সনাক্ত চেষ্টা চলছে,আমরা সিআইডি ক্রাইম সিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।



















