ময়মনসিংহে পর্যটন উন্নয়ন ও জয়নুল আবেদিন পার্ক ঘিরে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 79
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সার্বিক উন্নয়নকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভায় জেলার পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানো, দর্শনার্থীদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোর উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ময়মনসিংহকে একটি আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



















