বিয়ের আশ্বাসে প্রতারণা ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ তরুণীর
- আপডেট সময় : ০২:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 93
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা, কাবিন সম্পন্ন না করা এবং ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ তুলেছেন তামান্না নামে এক তরুণী। এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
তামান্না ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া শেখ বাড়ি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, শাওন শেখ ওরফে শামস তাকে কাবিন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো সংসার করেন। পরে সুযোগ বুঝে তাকে ছেড়ে চলে যান।
তামান্নার দাবি, শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার বাবার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তবে তার পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় তাকে মানসিক চাপ, শারীরিক নির্যাতন ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আলী আহমেদ শেখ, জসিম মেম্বার, নাসির শেখ, বসির শেখ, বিল্লাল শেখ, আলতাব মিজি, হান্নান শেখ, আমিনা, শিরাজ পাটোয়ারী, মিনু ও আজিজ খানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন তামান্না।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য প্রতিবেদনটি প্রস্তুতের সময় পাওয়া যায়নি।
তামান্না বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।



















