ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ ৮ বছরে ময়মনসিংহ সিটি করপোরেশন, বদলায়নি বর্ধিত ওয়ার্ডের চিত্র মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 29
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরের পাটগুদাম ব্রিজ, কালীবাড়ী রোড, রেলওয়ে স্টেশন মোড়, গাঙ্গীনাপাড়, আলীয়া মাদ্রাসা মোড় ও হাজী কাশেম আলী কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মাসুদ হোসেন (২১), মোঃ রমজান (২০), অর্নব (২৩), শিমুল (১৯), বাদশা মিয়া (১৯), তুহিন (২৮), হৃদয় (১৯), মোঃ আপন (২০) ও রানা মিয়া (৩২)। তারা সবাই কোতোয়ালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ডিবি (দক্ষিণ) ও কোতোয়ালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে মোট ৪৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬