ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 64
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:

চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রিপন তরফদার। তিনি জানান, নির্বাচিত হলে উবহাটা ইউনিয়নকে আধুনিক, মাদকমুক্ত ও নাগরিকবান্ধব ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।

রিপন তরফদার পেশাগতভাবে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও যুব উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার কথা জানান। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে আসছেন।

তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবে নিজস্ব উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। তার ভাষায়, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, করোনাকালসহ বিভিন্ন সময়ে রিপন তরফদার মানবিক সহায়তামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে এসব কার্যক্রমের ব্যাপ্তি ও প্রভাব সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রিপন তরফদার বলেন, “আমার জন্ম এই উবহাটা ইউনিয়নে। এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি চেয়ারম্যান হওয়ার চেয়ে মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, মাদক প্রতিরোধ এবং জনসেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেব।”

তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উবহাটা ইউনিয়নের জনগণ তাকে সেবা করার সুযোগ দেবেন বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার

আপডেট সময় : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬