মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক
- আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 7
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের সাব-ইন্সপেক্টর (এসআই) এনামুল হক মে ও জুন ২০২৬ মাসের জন্য ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা (ডিটেকটিভ অফিসার) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঢাকা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, কর্মদক্ষতা, জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ক্লুলেস মামলার তদন্তে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই এনামুল হককে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অর্জনের পর ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের সহকর্মী, পুলিশ সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।



















