ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 10
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।

সোমবার (৩ আগস্ট) সকালে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। সড়কবাতির ত্রুটি দ্রুত মেরামত, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। নাগরিক সেবার মানোন্নয়নে বিদ্যুৎ শাখার প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬