ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে মউকের মতবিনিময় সভা ময়মনসিংহে জুলাই গণঅভ্যুথান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি (Nicolas Fleury)।

সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের আইনি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের মানবাধিকার, ফার্স্ট এইডসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে আইসিআরসির সহযোগিতার প্রশংসা করেন। তিনি জাতীয় দুর্যোগ মোকাবেলায় পুলিশ সদস্যদের সক্ষমতা আরও বাড়াতে আইসিআরসির সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬