ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা মোঃ রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
- আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 130
ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা মোঃ রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রাতে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদকে বাইপাইলের বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করে।ছাত্র -জনতা আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দেয় রাজু। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা দেখা যায় হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ আবার কোথাও ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমনের ফুটেজ পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।


















