ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 20

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়া জনকল্যাণ প্রকল্পের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ শিবির অনুষ্ঠিত হয়েছে।

চিশতীয়া তরিকার মহান আদর্শ “উত্তম আচরণ” ও “সৃষ্টির সেবা”-কে সামনে রেখে গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার শ্যামপুর খানকায়ে চিশতীয়া প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মিয়ারহাট এলাকায় অবস্থিত শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. বুরহানুল কাউসাইন এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও প্রসূতি চিকিৎসক ডা. হুমাইরা কানিজ।

দিনব্যাপী আয়োজনে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিকসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা, রোগ নির্ণয় এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়। এতে এলাকার বহু দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগী উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশগ্রহণকারী চিকিৎসকবৃন্দ এবং সেবা গ্রহণকারী সকল রোগীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শ্যামপুর খানকায়ে চিশতীয়া জনকল্যাণ প্রকল্পের এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট সময় : ১০:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬