ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকা সহ গ্রেফতার বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। রাণীশংকৈলে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ আটক, পীরগঞ্জে অভিযানে উদ্ধার আরও ১,২৪৫ পিস কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 71
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ সংবাদদাতা: মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পৃথক তিনটি টিম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও, পশ্চিম শুভাঢ্যা ও বেগুনবাড়ী-চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সাফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যক্তিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ পানগাঁও এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে ৮ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটে পশ্চিম শুভাঢ্যা এলাকা থেকে মোঃ লিটন (২৮) নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী কোনো ঘরবাড়ি বা জায়গা-জমি নেই বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি গলির একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এদিকে এসআই (নিরস্ত্র) মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে পৃথক অভিযানে ৮ সেপ্টেম্বর রাত ১টা ৪৫ মিনিটে শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ী-চুনকুটিয়া এলাকায় স্বপ্ন সুপার শপের সামনে পাকা রাস্তা থেকে মোঃ জামিল ইসলাম ইয়াকুব (৪৭) নামে আরেক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কাঠালতলী এলাকার মৃত সাইজ উদ্দিনের ছেলে এবং বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানার মুক্তিরবাগ এলাকায় বসবাস করতেন।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায়, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। মামলাগুলো হলো—দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ৩১, ৩২ ও ৩৩, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬