ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।।

মোয়াজ্জেম হোসেন
  • আপডেট সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ।
সোমবার বেলা ১১টায় নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীরা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সবশেষে সবার অজান্তে একটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে রাসেল ও ভাগনে রফিকুল ইসলাম, আঃ হক ও রুবেলকে আসামী করে। অথচ এ বিষয়টি এলাকার কেউ জানে না।
গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগনে ধর্ষণ করতে যায়। মূলত হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সভায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ বিষয়ে গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিও সম্পত্তি তারা দখল করে নিয়েছে। আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে। এজন্য মামলা করেছি। এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।।

আপডেট সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫