সংবাদ শিরোনাম ::
শাহবাগে নিবন্ধিত শিক্ষক ও পুলিশের সাথে সংঘর্ষে পাঁচজন ঢাকা মেডিকেলে এসেছে।
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 134
রাজধানী শাহবাগ মোড়ে নিবন্ধিত প্রাথমিক শিক্ষক ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ চারজন আহত। আহতরা হলেন, নিবন্ধিত শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন (৪২), প্রাথমিক শিক্ষিকা মোছাঃ নাজমুন নাহার কনা(২৭),শিক্ষার্থী তানজিলা আক্তার(২৩),শিক্ষার্থী সিমা আক্তার (২৩) ও মোঃশাহেদ(৩০) ।
সোমবার(১০ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪টা দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শাহবাগ থেকে আহত অবস্থায় বিকেলের দিকে শিক্ষকও শিক্ষার্থীসহ ৫জন হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসক জানান সবার অবস্থায় আশঙ্কা মুক্ত। আমরা বিষয়টি শাহবাগকে অবগত করা হয়েছে।



















