বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
- আপডেট সময় : ১০:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 126
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ একটি বাসায় ইলেকট্রিকে কাজ করার সময় মোঃ ইয়াসিন (২৫)নামের এক ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা সহকর্মী শহীদ জানান, নিহত ইয়াসিন পেশা ইলেকট্রিক মিস্ত্রি আজ বিকেলের দিকে উত্তর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোড এলাকার ১১৫/১ নম্বর বাসায় ফ্যান লাগানোর সময় বিদ্যুৎলাইনের সুইস যাওয়ার সময় বিদ্যুতের সৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসতে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত ইয়াসিন মীর হাজিরবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















